ইসলামে নামাযের গুরুত্ব ও তাঁর প্রভাব

ইসলামে নামাযের গুরুত্ব ও তাঁর প্রভাব
ইসলামে নামাযের গুরুত্ব ও তাঁর প্রভাব


আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান এবং তাওহীদ রিসালাতের স্বীকারোক্তির পর সবচেয়ে গুরুত্বপূর্ন এবং সবচেয়ে বড় ফরজ হলো-নামাজ
নামাজ আল্লাহ তাআলার বিশেষ একটি ইবাদাত।যা দিনে পাচ বার ফরজ করা হয়েছে।কুরআন মাজীদের অর্ধ শত আয়াতে এবং শত শত হাদীসে নামাজের ব্যাপারে জোর তাগিদ দেয়া হয়েছে এবং নামাযকে ইসলামের একটি অতি গুরুত্বপূর্ন খুঁটি বলে অভিহিত করা হয়েছে।

নামাজের একটি বিশেষ প্রভাব হলো,যদি তা সঠিক পন্থায় আদায় করা যায়, আল্লাহ তাআলাকে হাজির-নাজির ভেবে আকান্ত মনে খুশ-খুযু সহকারে যদি তা আদায় করা হয়,তবে মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায়।নামাজ ব্যক্তির জীবন কে সুন্দর করে দেয়।সমুহ পাপ-পঙ্কিলতা থেকে নামাযী মুক্তি পেয়ে যায়।সত্য ও সতকাজের পেতি আকর্ষন বারে। নামাজ মানুষের অন্তরে আল্লাহর ভীতি জন্ম দেয়।

এই জন্য ইসলামে অন্যসব ইবাদতের তুলনায় নামাযকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে।মোটকথা, ইসলামে কালিমার পরেই নামাজের স্থান বলে মনে করা হয়।

No comments

Powered by Blogger.