কালিমায়ে তাইইয়্যিবাহ-লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ

লাইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ


লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
অর্থাত-আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই ( অর্থাৎ উপাসনা বা ইবাদত-বন্দেগীর উপযুক্ত কেউ নেই ) আর হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রেরিত রাসূল।
এ কালিমা-এ- তাইয়্যিবাহ হচ্চে ইসলামের প্রবেশদ্বার।ঈমান ইসলামের বিশাল বূক্ষের শেকড় এবং আকাশছোঁয়া ভবনের মূলভিত্তি।
এটা কে গ্রহন করে এবং দৃঢ় বিশ্বাসে পাঠ করে পরো জীবিনের কাফির-মুশরিকও মুমিন-মুসল্মান এবং মুক্তি ও সফলতার যোগ্য বনে যায়।

কিন্তু শর্ত হলো, এই কালিমাতে আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদ এবং হযরত মুহাম্মাদ (সাঃ) এর নবুওয়াত-রিসালাতের যে স্বীকারোক্তি রয়েছে,এটাকে বুঝে-শুনে মানতে হবে ও গ্রহন করতে হবে।কেউ যদি একত্ববাদ ও রিসালাত কে না বুঝে এর মানে-মতলব অনুবাদন না করে শুধু গড়গড় করে মোখিক পাঠ করে নেয় তবে সে আল্লাহ তাআলার কাছে মুমিন-মুসলমান হিসেবে স্বীকৃতি পাবে না।

সুতরাং কালিমায়ে তাইয়্যিবাহের পূর্ব শর্ত হলো,আমাদেরকে প্রথমে এই পবিত্র কালিমার অন্ত্ররনিহিত মর্মবানী বুঝার চেষ্টা করা।

No comments

Powered by Blogger.